দুই দিন অতি ভারী বৃষ্টির আভাস - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দুই দিন অতি ভারী বৃষ্টির আভাস

জনবার্তা প্রতিবেদন
মে ২৭, ২০২৪ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল উপকূলজুড়ে তাণ্ডব চালানোর পর দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও দুর্বল হয়ে যাবে। তবে এর প্রভাবে সারাদেশে তিন দিন ঝড়বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এর মধ্যে দুই দিন কোথাও কোথাও অতি ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি।

সোমবার (২৭ মে) আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অতি ভারি বৃষ্টি মঙ্গলবার (২৮ মে) পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে ঝড়বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে আগামী বুধবার পর্যন্ত।

তাপমাত্রা নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার দিন ও রাতের তাপমাত্রা ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। মঙ্গলবার তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

বর্ধিত ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই পাঁচ দিন তাপমাত্রা বাড়তে পারে এবং বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।