থাইল্যান্ডের পথে বিএনপি নেতা মিন্টু - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

থাইল্যান্ডের পথে বিএনপি নেতা মিন্টু

জনবার্তা প্রতিবেদন
এপ্রিল ২৩, ২০২৪ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড গেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বেলা পৌনে দুইটার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য আব্দুল আউয়াল মিন্টু থাইল্যান্ড যাচ্ছেন।

বুকে ব্যথা অনুভব করায় গত শুক্রবার (১৯ এপ্রিল) রাত ২টার দিকে মিন্টুকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থা জানার জন্য তিনটি পরীক্ষা করা হয়।