তুরাগ পাড়ে চোখের পানিতে ক্ষমা প্রার্থনা মুসল্লিদের - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তুরাগ পাড়ে চোখের পানিতে ক্ষমা প্রার্থনা মুসল্লিদের

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ৫, ২০২৫ ১২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

তুরাগ নদীর পাড়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত শেষ হয়েছে। এতে লাখো মুসল্লি অংশ নিয়েছেন। মোনাজাতে তারা চোখের পানিতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। ইজতেমার ময়দানের পাশাপাশি বাস, রিকশা, গাড়ি, সড়ক, ফুটপাত থেকে যে যেভাবে পেরেছেন মোনাজাত করেছেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৮ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়। মোনাজাত শেষ হয় ১২টা ২৭ মিনিটে।

আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের। তিনি উর্দু ভাষায় মোনাজাত পরিচালনা করেন।

এ সময় আমিন আমিন ধ্বনিতে কম্পিত হয় পুরো ইজতেমা ময়দান। তুরাগ তীরে সমবেত হয়ে অশ্রুভেজা চোখে লাখ লাখ মুসল্লি দেশ জাতি ও মুসলিম উম্মাহর ঐক্য-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। দুই হাত তুলে প্রতিপালকের কাছে ক্ষমা চেয়ে কান্নার বুক ভাসায় দেশ-বিদেশের লাখো মুসল্লি। গোটা দুনিয়ায় পথভ্রষ্ট মুসলমানের সঠিক পথে চলা। এবং তাবলীগের কাজে সবাইকে নিয়োজিত হওয়ার তাওফিক কামনা করে মহান আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাত প্রার্থনা করা হয়। ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ কামনায় দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি স্রষ্টার দরবারে কান্নাকাটি করেন। লাখো কণ্ঠে উচ্চারিত হয় আমিন-আমিন। এছাড়াও সৌদি আরব, মালয়েশিয়া, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলংকা, কাতার ও আফগানিস্তানসহ বিভিন্ন দেশের হাজার হাজার মুসুল্লি বিশ্ব ইজতেমায় অংশ নেন। এক ময়দানে থাকা-খাওয়া এবং রাত্রিযাপনসহ আল্লাহকে রাজি খুশি করাতে আমল করেন এসব মুসল্লিরা। ইজতেমা ময়দানে বসে শুনেন বিশ্বের শীর্ষস্থানীয় সব মাওলানাদের বয়ান। তাবলীগ জামাত আয়োজন করে এই বিশ্ব ইজতেমার।

আজ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে সুরায়ে নেজামের দুই ধাপের ইজতেমা।

এই ইজ‌তেমার প্রথম প‌র্বের মত ‌দ্বিতীয় প‌র্বে মুস‌ল্লি মোনাজা‌তে কম ছি‌লেন। ত‌বে আজ‌কে গাজীপু‌র ও টঙ্গী‌তে পোশাক কারখানাগু‌লো আজ‌কে খোলা ছি‌ল।

সুরায়ে নেজামের (যোবায়ের অনুসারী) মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান জানান, দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লির আগমনে ভরে যায় ইজতেমার ময়দান। শান্তিপূর্ণভাবেই আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা।

মাওলানা সাদ কান্দলভী অনুসারিদের ইজতেমা আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৬ ফেব্রুয়া‌রি শেষ হ‌বে ২০২৫ সা‌লের বিশ্ব ইজ‌তেমা।

এর আগে, গত ৩১ জানুয়ারি শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এই পর্বের দুই ধাপ পরিচালনা এবং অংশগ্রহণ করেছেন শূরায়ী নেজাম অনুসারী মুসল্লিরা। ২ ফেব্রুয়ারি সকাল ৯টা ১১মিনিটে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর ৩ ফেব্রুয়ারি বাদ জোহর আম বয়ানে শুরু হয় প্রথম পর্বে দ্বিতীয় ধাপ।

প্রথম পর্বে তাবলীগ জামায়াতের মুসল্লিদের সঙ্গে আখেরি মোনাজাতে আনুমানিক ৪০ লাখ মুসল্লি অংশগ্রহণ করেন।