তিন দিন পর বৃষ্টির প্রবণতা বাড়বে, আজ তাপমাত্রা অপরিবর্তিত থাকবে - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তিন দিন পর বৃষ্টির প্রবণতা বাড়বে, আজ তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ১৯, ২০২৩ ১:২২ অপরাহ্ণ
Link Copied!

আজ দেশের কোথাও হালকা ও মাঝারি, আবার কোথাও ভারী বর্ষণ হতে পারে। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

উপপরিচালকের পক্ষে আবহাওবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চাঁদপুরে ১৩ মিলিমিটার। গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩৫.৮, সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুতুবদিয়ায় ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।