তালতলীতে ব্র্যাক ওয়াশ কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালতলীতে ব্র্যাক ওয়াশ কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তালতলী বরগুনা প্রতিনিধি
মার্চ ৩, ২০২৫ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার তালতলীতে ব্র্যাক ওয়াশ কর্মসূচির ‘ইনক্রেজ এক্সেস টু ইমপ্রুভড ওয়াটার, স্যানিটেশন এন্ড হাইজিন সার্ভিসেস ইন স্কুলস এক্রোজ বাংলাদেশ’ এর আওতায় ‘ইন্সেপশন মিটিং’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(৩রা মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদের পায়রা হল রুমে ব্র্যাক ওয়াশ এর আয়োজনে ও ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উপর বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা।

এ সময় আরও বক্তব্য প্রদান করেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার গৌতম চন্দ্র বসু,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নাজমুল হাসান শাহিন, ব্র্যাক ওয়াশ কর্মসূচীর জেলা ব্যবস্হাপক মোঃ জাহাঙ্গীর হোসেন, টেকনিক্যাল ডেপুটি ম্যানেজার,সাগর চন্দ্র হাওলাদার ,টেকনিক্যাল অফিসার ,ইসমাইল হোসেন, প্রোগ্রাম অরগানাইজার ৪,শুভ্রদেব কর্মকার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সুপার, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শিক্ষক প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

ব্র্যাক দীর্ঘদিন যাবৎ প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে।পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের বিশুদ্ধ পানিও নিরাপত সেনিটেশন পদ্ধতি বেশ সাড়া ফেলেছে।সরকারের পাশাপাশি তাদের এসকল কার্যক্রম প্রশংসার দাবি রাখে।

উল্লেখ্য, ব্র্যাক ওয়াশ কর্মসূচির আওতায় তালতলীতে বেশ কয়েকটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ পানি ও স্যানিটেশনের ব্যবস্থা করেছে।এ বছরও এই প্রোগ্রামের আওতায় আরো কিছু শিক্ষা প্রতিষ্ঠান কর্মসূচির আওতায় নিয়ে আসবে বলে জানান।