তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয়: হাইকোর্ট - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয়: হাইকোর্ট

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ১৯, ২০২৪ ১২:৫০ অপরাহ্ণ
Link Copied!

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলসহ বেশ কয়েকটি সংশোধনী এনে করা সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

আজ সোমবার (১৯ আগষ্ট) এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি নাঈমা হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। রিট আবেদনটি করেন সুশাসনের জন্য নাগরিক–সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার।

২০১১ সালের ৩০ জুন সংবিধানে পঞ্চদশ সংশোধনী পাস হয়। পরের এই সংশোধনীতে রাষ্ট্রপতি অনুমোদন দেন ৩ জুলাই। এই সংশোধনীর মাধ্যমেই শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা বিদ্যমান ৪৫-এর স্থলে ৫০ করা হয়।

এই সংশোধনীতে সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল করা হয় এবং রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার নীতি সংযোজন করা হয়।