ঢাকা মহানগর দক্ষিণ আ. লীগ নেতা শাহে আলম মুরাদ গ্রেফতার - জনবার্তা
ঢাকা, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা মহানগর দক্ষিণ আ. লীগ নেতা শাহে আলম মুরাদ গ্রেফতার

জনবার্তা প্রতিবেদন
এপ্রিল ১৭, ২০২৫ ১২:১০ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া।

তিনি বলেন, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এরআগে, গত ৬ এপ্রিল রাজধানীর বায়তুল মোকাররম থেকে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত হঠাৎ ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ। এ মিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।