ড. ইউনূসকে এরদোয়ানের ফোন, বন্যার্তদের সহায়তা দেবে তুরস্ক - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ড. ইউনূসকে এরদোয়ানের ফোন, বন্যার্তদের সহায়তা দেবে তুরস্ক

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ২৮, ২০২৪ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করে অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। একইসঙ্গে তিনি বাংলাদেশের বন্যার্তদের জন্য মানবিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া বাংলাদেশের বন্যাদূর্গত এলাকায় জানমালের ক্ষয়ক্ষতিতেও শোক প্রকাশ করেছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের বন্যাদূর্গতদের মানবিক সহায়তা দেবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এরদোয়ানকে ধন্যবাদ জানান।

এছাড়া বাংলাদেশের পুনর্গঠন প্রচেষ্টায় সহযোগিতা করার জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল পাঠাবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান। এ সময় প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান তিনি।

ড. ইউনূস তুর্কি প্রেসিডেন্টের আমন্ত্রণ গ্রহণ করে বলেন, তিনি সুবিধাজনক সময় তুরস্ক সফর করবেন।

ফোনালাপে প্রধান উপদেষ্টাও প্রেসিডেন্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং তুর্কি প্রেসিডেন্ট আমন্ত্রণ গ্রহণ করেন।