জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল খুলনা-৫ আসনের সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এর ব্যক্তিগত সহকারী আবুল কালাম (৫৩) ইন্তেকাল করেছেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শুক্রবার ভোর ৪টা ২০ মিনিটে ঢাকার কল্যাণপুরস্থ ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকাবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…আমরা তো আলাহর এবং আমরা আলাহর কাছেই ফিরে যাবো)। এর আগে গত ১ ডিসেম্বর তিনি জ¦রে আক্রান্ত হন। ৪ ডিসেম্বর তাকে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৫ ডিসেম্বর হাসপাতালের ইনসেভটিভ কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। অবস্থার আরো অবনতি হলে ৬ ডিসেম্বর তাকে লাইফ সাপোর্ট নেয়া হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, চার ভাই এক বোন রেখে যান। ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ ।
মরহুমের জানাজা বাদ জুম’য়া গিলাতলা পাকার মাথার কেডিএ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন হাফেজ মাওলানা গোলাম মোস্তফা। জানাজায় কেসিসি’র ১২নং ওয়ার্ডের কাউন্সিলর মাস্টার শফিকুল আলম, জামায়াতের মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, অধ্যক্ষ শেখ জাহাঙ্গীর আলম, এড. আবু ইউসুফ মোলা, শ্রমিক নেতা আজিজুল ইসলাম ফারাজী, আবু তালেব মন্ডল, ইমরান হুসাইন, বেলাল হুসাইন, সৈয়দ হাসান মাহমুদ টিটো, গাজী সাইফুলাহ, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আবু ইউসুফ, মাওলানা সিরাজুল ইসলাম, মুকাররম বিলাহ আনসারী, মুহা নাহিদ হাসানসহ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ শত শত মুসলি অংশ নেন। জানাজা শেষে তাকে দক্ষিণপাড়া গিলাতলা কবরস্থানে দাফন করা হয়।
এদিকে মু. আবুল কালামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমের রুহের মাগফিরাত কামনা ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিবৃতিদাতারা হলেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম, এড. মুস্তাফিজুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, অধ্যক্ষ গাওসুল আযম হাদি, শেখ সিরাজুল ইসলাম, ফুলতলা উপজেলা ভারপ্রাপ্ত আমীর মাওলানা ওবায়দুলাহ, মাওলানা সাইফুল হাসান। অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল।



