ট্রেনের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার রাঙ্গিয়ারপোতা এলাকায় ট্রেনের ধাক্কায় ফাহাদ হোসেন (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ওই গ্রামের রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ফাহাদ হোসেন রাঙ্গিয়ারপোতা গ্রামের কুয়েত প্রবাসী আব্দুস সামাদ সর্দারের ছেলে। ফাহাদ এলাঙ্গী মফেজ উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, সকালে ওই স্কুলছাত্র মোটরসাইকেল যোগে বাড়ি থেকে গ্রামের মাঠে যাচ্ছিল। পথে রেলক্রসিংয়ে পৌঁছুলে খুলনা থেকে চিলাহাটীগামী রুপসা-৭২৭ ট্রেনে ধাক্কা লেগে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসআই শাহিদুল ইসলাম বলেন, ট্রেনের ধাক্কায় এক স্কুলছাত্র মারা গেছে আমরা শুনেছি। লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে।