ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু - জনবার্তা
NA 1
ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ১০, ২০২৪ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তত্ত্বিপুর গ্রামের নিউমডার্ন ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে সাদিয়া খাতুন নামে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

তত্ত্বিপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সম্রাট হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিশু সাদিয়া সাতক্ষীরা জেলার তালা উপজেলার শালিখা গ্রামের জিল্লুর রহমানের ছেলে। শিশুটির বাবা উপজেলার তত্ত্বিপুর এলাকার নিউমডার্ন ইটভাটায় শ্রমিকের কাজ করত।

স্থানীয়রা জানায়, বুধবার সকালে শিশু সাদিয়া ইটভাটার পাশে খেলা করছিল। এ সময় বসতবাড়ির পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।

তত্ত্বিপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সম্রাট হোসেন জানান, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

NA 3