ঝিনাইদহে ইটভাটার ট্রাক্টর চাপায় কলেজশিক্ষক নিহত - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে ইটভাটার ট্রাক্টর চাপায় কলেজশিক্ষক নিহত

জনবার্তা প্রতিবেদন
এপ্রিল ১, ২০২৪ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ইটভাটার ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে রেজাউল করিম নামের এক কলেজশিক্ষক নিহত হয়েছেন। সোমবার (১ এপ্রিল) সকালে উপজেলার কলাফোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজাউল করিম হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের যাদবপুর গ্রামের মৃত গণি মোল্লার ছেলে। তিনি সদর উপজেলার মল্লিক শহিদুল ইসলাম কারিগরি কলেজের শিক্ষক ছিলেন।

মতলেব নামের নিহতের এক প্রতিবেশী জানান, সকালে উপজেলার যাদবপুর গ্রাম থেকে কলেজশিক্ষক রেজাউল করিম মোটরসাইকেলে সদর উপজেলার নগর বাথান বাজারে যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভাটার ইটবোঝাই একটি ট্রাক্টর চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হরিণাকুন্ডু থানা পুলিশের ওসি জিয়াউর রহমান জানান, দুর্ঘটনার ব্যাপারে হরিণাকুন্ডু থানায় মামলা হয়েছে। এ ঘটনায় গাড়িটি আটক করলেও চালক পলাতক রয়েছে।