খুলনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খালিদ ওয়ালিদকে গ্রেফতার করে পুলিশ। গত সোমবার রাত একটার দিকে নগরীর ২৬নং ওয়ার্ডের একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে খুলনা সদর থানায় গত ৪ ডিসেম্বর বিশেষ ক্ষমতা আইনে পুলিশের দায়েরকৃত মামলায় (নং ০৭) গ্রেফতার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে নগর বিএনপি’র যুগ্ম-আহবায়ক মাহবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নাজমুল হুদা চৌধুরী সাগর, নগর ছাত্রদলের আহবায়ক ইসতিয়াক আহম্মেদ ইস্তি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, সোনাডাঙ্গা থানা বিএনপি’র আহবায়ক হাফিজুর রহমান মনি, সদস্য সচিব সেয়দ সাজ্জাদ হোসেন পরাগ, নগর শ্রমিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, যুবদল নেতা আব্দুল আজিজ সুমনসহ ১৫ নেতা-কর্মীর নাম উলেখ করে মামলা করেছে সদর থানা পুলিশ। এঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন খুলনা বিএনপি।
গতকাল মঙ্গলবার প্রেরিত বিবৃতিতে রাজনৈতিক কর্মীদের সাথে পুলিশের এ ধরনের ন্যাক্কারজনক ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা বিএনপি’র নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন কেন্দ্রীয় বিএনপি’র ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, নগর আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা ভারপ্রাপ্ত আহবায়ক শেখ আবু হোসেন বাবু, নগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী প্রমুখ। অবিলম্বে সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি, বাকশালী কায়দায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বন্ধ করে নিরপেক্ষ জাতীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।।
জেলা ছাত্রদল : অনুরূপভাবে পৃথক বিবৃতিতে গতকাল মঙ্গলবার এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এস এম মাছুম বিলাহ, সহ-সভাপতি মফিজুল ইসলাম, হুমায়ুন কবির রুবেল, মশিউর রহমান শফিক, মফিজুল ইসলাম মিঠু, ডিএম আনিচুর রহমান, রাকিব হাসান, সাংগঠনিক সম্পাদক গাজী শহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক শেখ ফারুখ, হেলাল উদ্দিন, ফিরোজ মাহমুদ, মিল্টন রয়, ইমরান খান, জাহিদুল ইসলাম, আরিফুল ইসলাম, তানভীর আলম, রায়হান, জাফর হাসান, নাজমুল হুদা মিন্টু, ইসমাইল খান, ইস্রাইল বাবু, প্রসেন রয়, কাজী জাকারিয়া, মনিরুজ্জামান সোহাগ, খাইরুল রাজু ও আলামিন হোসেন প্রমুখ। অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রীসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।

