জিম্মি নাবিকদের উদ্ধারের কর্মপরিকল্পনা ঠিক হবে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে - জনবার্তা
NA 1
ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জিম্মি নাবিকদের উদ্ধারের কর্মপরিকল্পনা ঠিক হবে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে

জনবার্তা প্রতিবেদন
মার্চ ১৪, ২০২৪ ১:১৯ অপরাহ্ণ
Link Copied!

ভারত মহাসাগরে জলদস্যুদের হাতে জিম্মি ২৩ নাবিক ও জাহাজ এমভি আব্দুল্লাহ উদ্ধারের কর্মপরিকল্পনা ঠিক করতে আন্তঃমন্ত্রনালয়ের বৈঠক ডেকেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকে সোমালিয়ার জলদস্যুদের হাতে থাকা জাহাজ ও নাবিকদের নিরাপদে উদ্ধারে কর্মকৌশল ঠিক করা হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ১১টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রিয়ার অ্যাডমিরাল (অব) মো. খুরশিদ আলম।

বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও এজেন্সি কর্তৃপক্ষকে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। সিনিয়র সহকারী সচিব (আফ্রিকা) মো. ইফতেখার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্যমতে, মঙ্গলবার (১২ মার্চ) কেএসআরএমের মালিকানাধীন এসআর শিপিংয়ের জাহাজ এমভি আবদুল্লাহ ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে। জলদস্যুরা মুক্তিপণের দাবিতে জাহাজ ও নাবিকদের জিম্মি করে রেখেছে।

জলদস্যুদের কবলে পড়া জাহাজটি সোমালিয়া উপকূল থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে বলে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

NA 3