জমি নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল যুবকের - জনবার্তা
NA 1
ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জমি নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল যুবকের

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ১৪, ২০২৪ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত নুর আলম মিয়া (২২) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (১৪ জানুয়ারি) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এর আগে গত সোমবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার ধুবনী (মজুমদার হাট) গ্রামে হামলার এ ঘটনা ঘটে। নিহত নুর আলম মিয়া ওই গ্রামের হাফিজার রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিবেশী মৃত মেনাজ উদ্দিনের ছেলে খুশি মিয়ার সঙ্গে হাফিজার রহমানের অনেক দিন ধরে জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে গত ৮ জানুয়ারি দুপুরে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও বাকবিতণ্ডা হয়। এ অবস্থায় প্রতিপক্ষের লোকজন বাঁশের লাঠি দিয়ে শরীরে ও মাথায় বেদম মারপিট করলে গুরুতর আহত হন নুর আলম মিয়া। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করান। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নুর আলম মিয়ার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বলেন, জমি সংক্রান্ত দ্বন্দ্বের জেরে একজনের মৃত্যুর খবর পেয়েছি। এর আগে এ ঘটনায় মামলা দায়েরের পর এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

NA 3