জনবল নিয়োগ দেবে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড। সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সর্বোচ্চ ৪৫ বছর বয়সসীমা পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তিকৃত পদের সংখ্যা নির্ধারিত নয়। পদটির জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর। তবে ব্যাংকিং ডিপ্লোমা সম্পন্ন করা বাঞ্ছনীয় হবে।
কাজের ধরন: রপ্তানি ও আমদানি বিভাগের সঙ্গে কাজ করা, মেয়াদোত্তীর্ণ এলসি, বিজি এবং বাস্তবসম্মত নয় এমন বিজি কমিশন সম্পর্কিত শাখাগুলো পর্যবেক্ষণ, ট্রান্সমিশনের আগে এলসি এবং অ্যামেন্ডমেন্ট চেকিং, সঠিক ট্রান্সমিশন চেক করে, আমদানি শিপিং নথি বিশেষ করে বিদেশি নথি পরীক্ষা- এমন সব ধরনের কাজ।
চাকরির ধরন : পূর্ণকালীন।
যোগ্যতা ও অভিজ্ঞতা : সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা। প্রার্থীকে ব্যাংকিং, এলসির মাধ্যমে রপ্তানি আমদানি, ট্রেড অপারেশন (রপ্তানি) সম্পর্কে অভিজ্ঞ হতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
সুযোগ-সুবিধা : টি/এ, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ২ দিন ছুটি, বিমা, গ্র্যাচুইটি, বছরে দুটি উৎসব বোনাস।
যেভাবে আবেদন করতে হবে: আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন এখানে।
