চিলেকোঠায় মিলল যুবকের ঝুলন্ত মরদেহ - জনবার্তা
NA 1
ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চিলেকোঠায় মিলল যুবকের ঝুলন্ত মরদেহ

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ৩০, ২০২৪ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় চারতলা একটি ভবনের চিলেকোঠা থেকে মিথুন মন্ডল (৩৭) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে নগরের মির্জাপুর ইউসুফ রোডের ২৩নং বাড়ির চিলেকোঠা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ভবনের মালিক খালিদ খান বলেন, মিথুন মন্ডল চার বছর ধরে আমার ভবনের চিলেকোঠায় একাই বসবাস করছে। তার গ্রামের বাড়ি বাগেরহাটের রামপালে। সে ঘর ভাড়া নেওয়ার সময় জানিয়েছিল মোবাইল কোম্পানিতে চাকরি করে। পরে কি করতো আমার জানা নেই। গতকাল সোমবার তার ঘরের দরজা চাপানো ছিল, ডাকলেও বের হয়নি। পরে আমি ঘরে চলে যাই। আজ সকাল সাড়ে ১০টার দিকে পাশের ঘরের ভাড়াটিয়া আমাকে সংবাদ দিলে এসে দেখি ঘরের মধ্যে তার মরদেহ ঝুলছে। বিষয়টি পুলিশকে জানালে তারা এসে মরদেহ উদ্ধার করে। তার মা-বাবাকে সংবাদ দিয়েছি, তারা আসছেন।

খুলনা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বোধন বিশ্বাস বলেন, সংবাদ পেয়ে এসে দেখি ওই যুবকের মরদেহ ঝুলছিল। তার গলায় গামছা প্যাঁচানো ছিল। স্থানীয়দের সহায়তায় মরদেহ নামানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি দুই/তিন দিন আগে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

NA 3