চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ৫, ২০২৫ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় চট্টগ্রামমুখী যাত্রীবাহী মারছা বাস ও কক্সবাজারমুখী এক মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন।

বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।

মালমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। নিহতদের মাঝে চার নারী ও এক শিশু রয়েছে। হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।