গ্যাস লাইনে কাজ করার সময় বিস্ফোরণে প্রকৌশলীসহ নিহত ৪ - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গ্যাস লাইনে কাজ করার সময় বিস্ফোরণে প্রকৌশলীসহ নিহত ৪

জনবার্তা প্রতিবেদন
ডিসেম্বর ৩১, ২০২৪ ১২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের বাহুবলে আকিজ ভেঞ্চার লিমিটেডের গ্যাস লাইনে কাজ করার সময় বিস্ফোরণে প্রকৌশলীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন- মিজান গাজী, মাহফুজ মিয়া ও রিয়াজ মিয়া। তারা চাঁদপুর জেলার বাসিন্দা। নিহতের মধ্যে একজন প্রকৌশলী। বাকি তিনজন শ্রমিক।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সকালে উপজেলার ডুবাঐ বাজার এলাকায় আকিজ গ্রুপের ভেঞ্চার নামে একটি প্রতিষ্ঠানের গ্যাস লাইনে কাজ করেন ঠিকাদারের লোকজন। সকাল ৯টার দিকে হঠাৎ লাইনে বিস্ফোরণ ঘটে। এতে দ্বগ্ধ হয়ে ঘটনাস্থলেই মিজান গাজী ও মাহফুজ মিয়া মারা যান।

আশঙ্কাজনক অবস্থায় আকিজ গ্রুপের কর্মচারী রিয়াজকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন। আহত একজনকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।