গোপালগঞ্জে পৃথকসড়ক দুর্ঘটনায় নিহত ২ - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে পৃথকসড়ক দুর্ঘটনায় নিহত ২

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ৪, ২০২৫ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধসহ দুজন নিহত হয়েছেন। শনিবার (০৪ অক্টোবর) সকালে সদর উপজেলার তেঁতুলিয়ায় টোল প্লাজার সামনে ও গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের ঘোনাপাড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের তেঁতুলিয়া টোল প্লাজা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধ মনি মোহন বিশ্বাস (৭০)। এ সময় রাজিব পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপা দিলে তিনি মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, ট্রলিতে ইট বোঝাই করে খায়রুল মোল্লা (২৭) চর গোবরা ইট ভাটা থেকে চর বাসুরিয়া যাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে চালক বাহনটি রাস্তার খাদে ফেলে দিলে খায়রুল মোল্লা মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।