গোপালগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ৩ জনের মৃত্যু - জনবার্তা
ঢাকা, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

জনবার্তা প্রতিবেদন
মে ৭, ২০২৪ ২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের তিন উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সোমবার (৬ মে) সংশ্লিষ্ট ৩টি ইউনিয়নের চেয়ারম্যান বজ্রপাতে মৃত্যুর এ খবরগুলো নিশ্চিত করেছেন।

জানা যায়, মুকসুদপুর উপজেলার হরসিত পান্ডের সদ্য এসএসসি পরিক্ষায় অংশ নেয়া অমৃত নিজেদের জমির ধান কেটে তা মাথায় করে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাতে আহত হয় অমৃত। উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হলে রাতে তার মৃত্যু হয়।

অপরদিকে, কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের পাথরগ্রামের মিহির ঠিকাদারের বাড়িতে খুলনার বৈঠিয়াঘাটা এলাকা থেকে ধান কাটতে আসা শ্রমিক সুকান্ত বজ্রপাতে নিহত হন।

এ ছাড়াও কোটালীপাড়া উপজেলার আমতলী গ্রামের কাশেম আলীর ছেলে আলমগীর শেখ পাশের গ্রাম চর গোপালপুরে ধান কাটতে গিয়ে সেখানে বজ্রপাতে নিহত হন।

গোপালগঞ্জ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু সুফিয়ান জানান, বিকেল সাড়ে ৫টায় থেকে শুরু হওয়া বৃষ্টি রাত ৯টা পর্যন্ত রেকর্ড করা হয়েছে ৫০.২ মিলিমিটার। আগামী ১২মে পর্যন্ত মাঝে মাঝে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৬ডিগ্রি সেলসিয়াস। তবে মঙ্গলবার থেকে তাপমাত্র আরও কমবে।