গুলশানে দুজনকে গলাকেটে হত্যা - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গুলশানে দুজনকে গলাকেটে হত্যা

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর অভিজাত এলাকা গুলশান-২ এর একটি চায়ের দোকানের ভেতর থেকে মো. রফিক ও সাব্বির নামে দুই জনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানতে পারেনি পুলিশ।

নিহতরা হলেন- রফিক (৮০) ও সাব্বির (১৬)। রফিকের গ্রামের বাড়ি বরিশাল সদরে এবং সাব্বিরের ময়মনসিংহের গরীপুর এলাকায়।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে গুলশান-২ এর ১০৮নং রোড থেকে দুজনের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গুলশান-২ থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে তাদের গলা কেটে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হবে। তারা ওই চায়ের দোকানে কাজ করতো বলে জানা গেছে।

মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।