খুলনা নগর আ’লীগের দপ্তর সম্পাদক মাহাবুব আলম সোহাগ গ্রেফতার - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনা নগর আ’লীগের দপ্তর সম্পাদক মাহাবুব আলম সোহাগ গ্রেফতার

জনবার্তা প্রতিবেদন
ডিসেম্বর ৩০, ২০২৪ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহাবুব আলম সোহাগ‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ। রোববার গভীর রা‌তে তা‌কে নগরীর তা‌রের পুকুর এলাকা থে‌কে গ্রেফতার ক‌রে নগর ডি‌বি পু‌লিশ।

তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মহানগর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর আলম বলেন, তাকে আমরা গত কয়েকদিন ধরে খুঁজছি। গোপন সংবাদের মাধ্যম আমরা জানতে পারলাম যে তিনি নগরীর তারেরপুকুর এলাকার হাজী মেহের আলী সড়কের একটি বাড়িতে অবস্থান করছেন। এমন সংবাদ পেয়ে আমরা সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করি।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে অভিযোগের পাহাড় রয়েছে। তার বিরুদ্ধে খুলনার খালিশপুর থানায় নিয়মিত মামলাও রয়েছে। তাছাড়া হত্যাসহ বিএনপি অফিস ভাংচুর এবং খালিশপুর থানা বিএনপি নেতার বাড়ি ভাংচুরের অভিযোগ রয়েছে। রাতে তাকে গ্রেফতার করা হয়। কিন্তু কোন জিজ্ঞাসাবাদ করা হয়নি। তাকে জিজ্ঞাসাবাদ করা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে তিনি এ প্রতিবেদককে আরও জানান।