খুলনা জেলা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনা জেলা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ২০, ২০২৪ ১২:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

খুলনা জেলা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অল্প কিছু দিনের মধ্যেই কেন্দ্র থেকে খুলনা জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।

এর আগে ২০২২ সালের ৫ মার্চ খুলনা জেলা বিএনপির ৬৫ সদস্যের আহবায়ক কমিটিকে অনুমোদন দেওয়া হয়।

ওই কমিটিতে ১৪ জনকে যুগ্ম আহবায়ক ও ৪৮ জনকে সদস্য করা হয়েছিলো। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্তে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই কমিটির অনুমোদন দিয়েছিলেন।