খুলনায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত - জনবার্তা
NA 1
ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ২১, ২০২৪ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার (২১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রূপসার নৈহাটি ও নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রূপসা উপজেলার নৈহাটী বালিকা বিদ্যালয়ের অদূরে ট্রলির ধাক্কায় মো. সাইফুল ইসলাম (৫০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শওকত কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

অপরদিকে নতুন বাজার লঞ্চঘাট এলাকায় দাঁড়িয়ে থাকা মাছের পিক-আপের পিছনে মোটরসাইকেল ধাক্কা দিলে নাহিদ(১৭) নামে তরুণের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তরুণ নতুন বাজার চর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দিবাগত রাত ১১টার দিকে পার্কিং করা পিক-আপের পিছনে দ্রুতগামী একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা দুই আরোহী আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন।

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান বলেন, লঞ্চঘাট এলাকায় দাঁড়িয়ে থাকা মাছের পিক-আপের পিছনে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। মোটরসাইকেলটিতে তিনজন আরোহী ছিল। দুইজন গুরুতর আহত হয়। তাদেরকে হাসপাতালে নেওয়া হলে নাহিদ নামে একজনের মৃত্যু হয়। অপরজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। হাসপাতাল থেকে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

NA 3