খুলনায় যুবদল নেতা‌কে কু‌পি‌য়ে হত্যা - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় যুবদল নেতা‌কে কু‌পি‌য়ে হত্যা

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ২০, ২০২৫ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত ২১ নং ওয়ার্ড যুবদল সহ-সভাপতি মো. মানিকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে দুপুর সাড়ে ১২ টার দিকে সন্ত্রাসীরা নগরীর ৫ নং ঘাট এলাকায় তাকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে জখম করে। এ ঘটনায় পুলিশ সাজ্জাত নামের এক ব্যক্তিকে হেফাজতে নিয়েছে।

নিহত যুবদল নেতা মানিক পুরাতন রেলস্টেশন এলাকার রেলওয়ে থানা এলাকার লোকে কলোনীর মনসুর হাওলাদারের ছেলে।

এ ঘটনার পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।