খুলনায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ৫, ২০২৩ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় মাছের ঘের থেকে অজ্ঞাত এক যুবকের (২৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে খানজাহান আলী (র.) সেতুর (রূপসা সেতু) টোল প্লাজা সংলগ্ন একটি মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রূপসা থানা পুলিশের ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, রূপসা সেতুর টোল প্লাজা সংলগ্ন এসএম আমজাদ হোসেনের মাছের ঘেরে যুবকের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।