খুলনায় পার্কিং করা বাসে আগুন - জনবার্তা
ঢাকা, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় পার্কিং করা বাসে আগুন

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ৫, ২০২৩ ১০:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ চলাকালে রূপসায় পাকিং করা বাসে আগুন দেওয়া হয়েছে। রবিবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় রূপসা-বাগেরহাট পুরাতন সড়কের তালিমপুর ভূমি অফিস সংলগ্ন মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মোঃ জাহাঙ্গীর আলমের মালিকানাধীন খুলনা-মোংলা লোকাল রুটের খুলনা-ব-৯১৭ নম্বরের “মায়ের আচল” যাত্রীবাহী বাসটি ৫ নভেম্বর দুপুরে উপকারভোগীদের নিয়ে উপজেলার বঙ্গবন্ধু কলেজ মাঠে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে যায়। সেখান থেকে সন্ধ্যায় ফেরার পর চালক অমিত কুমার দাস বাসটি তালিমপুরস্থ নৈহাটী ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন মসজিদের সামনে রেখে বাড়িতে যায়। এ সময় কিছু সংখ্যক ব্যক্তি ভ্যান যোগে এসে বাসে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।

রূপসা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন জানান, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে ব্যবহৃত বাসটিতে সন্ধ্যা ৭টার দিকে আগুন দেওয়া হয়। স্থানীয় জনগণ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও তিনি জানান ।