খুলনায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে জেলা ইমাম পরিষদের বিক্ষোভ - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে জেলা ইমাম পরিষদের বিক্ষোভ

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ১৪, ২০২৩ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

খুলনা জেলা ইমাম পরিষদের নেতৃবৃন্দ বলেছেন, ফিলিস্তানের জমিনে অবৈধ দখলদার ইসরাইলী উহুদীদের অবিলম্বে উচ্ছেদ করে ইসলামের পবিত্র ভূমি রক্ষার দায়িত্ব বিশ্ব মুসলিম উম্মাহ’র। বায়তুল আকসা রক্ষা দায়িত্ব শুধু নিরস্ত্র অসহায় ফিলিস্তিনিদের নয়, বিশ্বনবী (সাঃ) এঁর স্মৃতি ধন্য মুসলিম উম্মাহর প্রথম কিবলা রক্ষা করা প্রতিটি মুমিনের ঈমানী দায়িত্ব। তাই অবিলম্বে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে অবৈধ দখলদার সন্ত্রাসী গোষ্ঠিকে প্রতিহত করার আহŸান জানিয়েছেন ওলামা মাশায়েখবৃন্দ। একই সাথে বাংলাদেশ সরকারকে অবিলম্বে রাষ্ট্রীয় ভাবে তীব্র প্রতিবাদ প্রকাশ করে অসহায় ফিলিস্তিনিদের সার্বিক সহায়তায় দেশপ্রেমিক সেনাবাহিনী প্রেরণের আহবান জানিয়েছেন খুলনা জেলা ইমাম পরিষদ।

গতকাল জুম্মাবার বিকেল ৪টায় খুলনা মহানগরীর ডাকবাংলো চত্বরে ফিলিস্তিনে অবৈধ ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বিশাল সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন। আসরবাদ ডাকবাংলো চত্বর থেকে বিশাল মিছিল লোয়ার যশোর, শিববাড়ী মোড় হয়ে নিউমার্কেট বায়তুন নূর জামে মসজিদ চত্বরে যেয়ে শেষ হয়। মিছিলে অবৈধ দখলদার ইসরাইল, সে দেশের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, তাদের সমার্থক দেয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ ইসরাইল সমার্থকদের বিরুদ্ধে এবং মুসলিম উম্মাহর চেতনায় বিভিন্ন শ্লোগানে প্রকম্পিত হয় রাজপথ। বিকেল থেকে বিভিন্ন মাসজিদ, সংগঠন ও এলাকা থেকে খন্ড খন্ড মিছিল সহকারে ইমাম পরিষদের সমাবেশে যোগ দেয় তৌহিদী জনতা।

খুলনা জেলা ইমাম পরিষদের নেতা হাফেজ মাওলানা মুশতাক আহমাদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা ইমাম পরিষদের নেতা জয়েন্ট সেক্রেটারি নাসির উদ্দিন কাসেমী, যুগ্ম-সাধারণ সম্পাদক এএফএম নাজমুস সউদ, সহ-সাধারণ সম্পাদক মুফতী জিহাদুল ইসলাম, গোলামুর রহমান, আবুল কালাম আজাদ, কারামত আলী, আনোয়ারুল আযম, শফিকুল ইসলাম, মোল­া মেরাজুল হক, মাসুম বিল­াহ, রফিকুল ইসলাম, সিদ্দিকুর রহমান, হেকমত আলিম, জাফর সাদিক, ফয়সাল, রবিউল ইসলাম রাফে, মহসিন উদ্দিন, হাবিবুল­াহ বিলালী, শফিকুর রহমান, আব্দুল­াহ আল মামুন, গোলাম মাওলা, মুহাম্মদ আব্দুল­াহ্, জিহাদুল হক, নূর সাঈদ জালালী, মাওলানা গোলজার হোসাইন, ইমদাদুল হক ও অজিহর রহমান প্রমুখ।