খালিশপুর ঈদগাহ ময়দানে ইসতিসকার নামাজ আদায় - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খালিশপুর ঈদগাহ ময়দানে ইসতিসকার নামাজ আদায়

জনবার্তা প্রতিবেদন
এপ্রিল ২৭, ২০২৪ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

তীব্র গরম থেকে রক্ষা পেতে খুলনায় বৃষ্টির কামনায় ইসতিসকার নামাজ আদায় করেছে মুসল্লীরা। শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৫টায় খুলনার খালিশপুর ঈদগাহ ময়দানে বিশেষ এই নামাজের আয়োজন করে ইমাম পরিষদ। নামাজে সর্বস্তরের মুসল্লিরা অংশগ্রহণ করেন। নামাজ শেষে বৃষ্টি চেয়ে বিশেষ মোনাজাত করা হয়। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন খালিশপুর বাইতুল আকরাম জামে মসজিদের ইমাম মুফতি মেজবাহ উদ্দিন।

নামাজে খুলনা-৩ আসনের সংসদ সদস্য এসএম কামাল হোসেনসহ হাজার হাজার মুসল্লিরা উপস্থিত ছিলেন।

নামাজে অংশ নেওয়া মুসল্লিরা বলেন, খুলনায় প্রচণ্ড গরম এই গরমে মানুষের পাশাপাশি প্রাণীরাও অস্বস্তিতে রয়েছে। তীব্র এই গরম থেকে রক্ষা পেতে ইসতিসকার নামাজ আদায় করেছি। আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, কেঁদেছি। আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ।