কোনো রাজনৈতিক দলের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান নেই: পিটার হাস - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কোনো রাজনৈতিক দলের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান নেই: পিটার হাস

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ৩, ২০২৩ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

কোনো রাজনৈতিক দলের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান নেই বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১২টায় ২৩, বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

এর আগে বেলা সোয়া ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের অষ্টম তলায় বৈঠকটি শুরু হয়। শেষ হয় বেলা সাড়ে ১২টায়।

বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, কোনো রাজনৈতিক দলের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান নেই।

মার্কিন রাষ্ট্রদূত জানান, তারা সুস্থ, নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেন। এই লক্ষ্যে বাংলাদেশের রাজনৈতিক দল ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছেন তিনি।

ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহম্মেদ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত।

এছাড়া পিটার হাসের সঙ্গে তার একজন প্রতিনিধি এই বৈঠকে অংশ নেন।