কেসিসি’র প্রথম প্রশাসক সিরাজুল ইসলামের ইন্তেকাল - জনবার্তা
ঢাকা, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কেসিসি’র প্রথম প্রশাসক সিরাজুল ইসলামের ইন্তেকাল

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ৫, ২০২৩ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

খুলনা সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক ও মুসলিম লীগের সভাপতি সিরাজুল ইসলাম (৯০) আজ ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সিরাজুল ইসলামের বড় ছেলে শফিকুল ইসলাম সিপার বলেন, আমার আব্বা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। শনিবার ভোরে ইন্তেকাল করেছেন। আমরা দুই ভাই ও চার বোন। আম্মা আগেই মারা গেছেন। মরহুমের জানাজা নামাজ বাদ আছর খুলনার শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হবে।