কূটনীতিকদের সীমা লঙ্ঘন না করার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর - জনবার্তা
ঢাকা, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কূটনীতিকদের সীমা লঙ্ঘন না করার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ৮, ২০২৩ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য ও সীমা লঙ্ঘন না করতে বিদেশি কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, নির্বাচন নিয়ে কূটনীতিকদের দৌড়ঝাঁপ ভালোভাবে নিচ্ছে না বাংলাদেশ।

বুধবার (৮ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সামনে এই আহ্বান জানান তিনি।

দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে দূতাবাস ও দূতাবাসের প্রধানের দৌড়ঝাঁপ বাংলাদেশ ভালোভাবে নিচ্ছে না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তাদের শুধু কালচারাল স্পেস দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশই নেবে। কোনো রাষ্ট্রদূত যেন সীমা লঙ্ঘন না করেন সেই আহ্বান জানাচ্ছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক টাইমস ম্যাগাজিনের প্রচ্ছদ লেখা প্রতিবেদনে কিছু অসত্য আছে জানিয়ে শাহরিয়ার আলম বলেন, ওই প্রতিবেদনের ইতিবাচক অংশকে গুরুত্ব দেবে ঢাকা।