কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন মাওলানা আমির হামজা - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন মাওলানা আমির হামজা

জনবার্তা প্রতিবেদন
ডিসেম্বর ৭, ২০২৩ ১:২৪ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন আলোচিত ইসলামী বক্তা মাওলানা আমির হামজা।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) পৌনে ১২টায় গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে তিনি মুক্তিলাভ করেন।

কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বিষয়টি নিশ্চিত করেছেন।

সুব্রত কুমার বালা জানান, কারাগারে মাওলানা আমির হামজার জামিনের কাগজপত্র পৌঁচ্ছানোর পর যাচাই বাছাই শেষে তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বৃহস্পতিবার সাড়ে ১১টার কিছু সময় পর তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

উল্লেখ্য, ২০২১ সালের ২৪ মে ওয়াজের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানোর অভিযোগে তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি টিম। এরপর সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মুফতি আমির হামজাকে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ।