ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে উড়ে গেল ঘরের চালা, কারিগর নিহত - জনবার্তা
ঢাকা, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে উড়ে গেল ঘরের চালা, কারিগর নিহত

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ২১, ২০২৩ ১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ভোলার লালমোহন উপজেলায় ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে মনির বয়াতি (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও একজন।

সোমবার (২০ নভেম্বর) রাত ২টার দিকে উপজেলার ধলীগৌরনগরে বাংলাবাজার এলাকার আজাহার মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মনির বয়াতি ওই এলাকার আজাহার মাঝির ছেলে। দগ্ধ ফিরোজ মাঝিও (৩৫) একই এলাকার বাসিন্দা।

লালমোহন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, লালমোহন উপজেলার আজাহার মাঝির বাড়িতে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ঘরের চালা উড়ে যায়। এ ঘটনায় মনির বয়াতি মারা গেছেন।

তিনি আরও জানান, বিএনপি ঘোষিত হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টির জন্য সেখানে ককটেল বানানো হচ্ছিল বলে ধারণা করছে পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে।