এসএমসির কাছে ৪ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে শাকিব খানের লিগ্যাল নোটিশ - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এসএমসির কাছে ৪ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে শাকিব খানের লিগ্যাল নোটিশ

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ৬, ২০২৩ ১২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

২০২২ সালের ৩০ জুন ‘এসএমসি ওরস্যালাইন-এন’ এর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় চিত্রনায়ক শাকিব খানের। পরে ওই চুক্তির মেয়াদ বাড়াননি তারা। মেয়াদ না বাড়িয়েই শাকিব খানের ছবি ও ব্র্যান্ড ইমেজ ব্যবহার করছে স্যালাইন কোম্পানি। এ জন্য প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) এ বিষয়টি ব্যারিস্টার ওলোরা আফরিন জানিয়েছেন। তিনি বলেন, শাকিব খানের ব্যান্ড মূল্য ও অনুমতি ছাড়া ৬ মাস এই বিজ্ঞাপনটি প্রচার করায় এই ক্ষতিপূরণ দাবী করা হয়েছে। সাত দিন সময় দিয়েছি। এ সময়ের মধ্যে নোটিশের জবাব না পেলে পরবর্তী আইনী পদক্ষেপ নেব।

শাকিব খানের পক্ষ হয়ে তার আইনজীবী ব্যারিস্টার ওলরা আফরিন এই নোটিশটি পাঠান।

গতকাল মঙ্গলবার ৪ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে এসএমসির কাছে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন চিত্রনায়ক শাকিব খান।

২০১৯ সালের মার্চ থেকে শাকিব খান এসএমসি ওরস্যালাইন-এন’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেন। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত তার সঙ্গে চুক্তি হয় এসএমসির।