এনএসআইয়ের পরিচালক হলেন সালেহ মোহাম্মদ তানভীর - জনবার্তা
ঢাকা, , |

এনএসআইয়ের পরিচালক হলেন সালেহ মোহাম্মদ তানভীর

জনবার্তা প্রতিবেদন
মার্চ ১৮, ২০২৪ ১২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা’র (এনএসআই) নতুন পরিচালক (ডিআইজি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশেষ শাখার উপ-পুলিশ মহাপরিদর্শক সালেহ মোহাম্মদ তানভীর।

এনএসআইয়ের পরিচালক হিসেবে নিয়োগ দিয়ে তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

সোমবার (১৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদের সই করা একই প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত এনএসআইয়ের পরিচালক সেলিম মো. জাহাংগীরকে বর্তমান পদ থেকে প্রত্যাহার করে নিজ কর্ম অধিক্ষেত্রে ফিরিয়ে নিতে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে প্রত্যর্পণ করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।