উখিয়ায় রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা - জনবার্তা
ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

উখিয়ায় রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ১২, ২০২৪ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মো. আসাদ উল্লাহ নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-২০ এলাকায় এ ঘটনা ঘটে।

মো. আসাদ উল্লাহ ক্যাম্প ২০ এর এস-২/বি-৫ ব্লকের বাসিন্দা সিদ্দিক আহমেদের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন ও স্থানীয়দের বরাতে ওসি শামীম হোসেন বলেন, রোববার রাতে আসাদ উল্লাহকে ১০/১৫ জন মুখোশধারী সন্ত্রাসী তার নিজ ব্লকে গুলি ও কুপিয়ে হত্যা করে চলে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হত্যাকারীরা পালিয়ে যায়। ওসি বলেন, কারা, কী কারণে এ হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে।

ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।