উখিয়ায় আশ্রয়শিবিরে ১ রোহিঙ্গাকে কুপিয়ে হত্যা - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

উখিয়ায় আশ্রয়শিবিরে ১ রোহিঙ্গাকে কুপিয়ে হত্যা

জনবার্তা প্রতিবেদন
এপ্রিল ২৪, ২০২৪ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের উখিয়ায় আশ্রয়শিবিরে সৈয়দুল আমিন (৪৫) নামের এক রোহিঙ্গাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার ক্যাম্প-২ ডব্লিউয়ের ডি ব্লকের মসজিদের পাশে এই ঘটনা ঘটে।

নিহত সৈয়দুল আমিন ওই ক্যাম্পের এ/ ১১ ব্লকের আশরাফ আলীর ছেলে। সৈয়দুল আমিনের লাশ উদ্ধারের বিষয় নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসাইন।

ওসি জানান, গতকাল মঙ্গলবার রাতে সৈয়দুল আমিনকে অজ্ঞাত সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এ সময় অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ওসি বলেন, ‘কারা, কী কারণে এই খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ তা এখনো নিশ্চিত নয়। তবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে হত্যাকাণ্ডটি সংঘটিত হতে পারে।’

হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন ওসি শামীম হোসাইন। তিনি বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’