ইদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবদল নেতার মৃত্যু - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবদল নেতার মৃত্যু

জনবার্তা প্রতিবেদন
মার্চ ৪, ২০২৪ ১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের কচুয়ায় ইঁদুর মারার ফাঁদ পাততে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহতাব শেখ (৫২) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।

সোমবার (৪ মার্চ) রাতে মাহতাব শেখ তার নিজস্ব ঘের ও ধানি জমিতে ইদুর মারার জন্য বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বৈদ্যুতিক খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসিন হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

মাহতাব শেখ কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।

তার ছেলে জয় শেখ জানায়, বাবা রাতে ঘের থেকে ধানের জমিতে ইদুর মারার জন্য বিদ্যুতের সংযোগ দিতে যান। বাড়ি ফিরতে দেরি দেখে অন্যান্য লোকজন খোঁজাখুঁজি করার একপর্যায়ে ধানের জমিতে বিদ্যুতের খোলা তারে জড়িয়ে মৃত অবস্থায় পাওয়া যায়।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসিন হোসেন জানান, কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ পুলিশ হেফাজতে নিয়েছেন। ময়না তদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।