ইজতেমা থেকে ফেরার পথে উল্টে গেলো ট্রাক, নিহত বেড়ে ৩ - জনবার্তা
NA 1
ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
NA 2 
আজকের সর্বশেষ সবখবর

ইজতেমা থেকে ফেরার পথে উল্টে গেলো ট্রাক, নিহত বেড়ে ৩

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ৫, ২০২৪ ১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গিতে ইজতেমার আখেরি মোনাজাত শেষে বাড়ি ফেরার পথে ময়মনসিংহের ভালুকায় ট্রাক উল্টে নিহত বেড়ে ৩ জন হয়েছেন। এই ঘটনায় ১২ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিহতরা হলেন, জেলার গফরগাঁও উপজেলার আবুল কালাম আকন্দের ছেলে নাইম (১৩), ভালুকার পাইলাবর এলাকার ফারুক খানের ছেলে সানাউল্লাহ সজল (১৯) ও ফজলু (১৮)। নিহতরা সবাই ভালুকা উপজেলার জামিয়া ইসলামীয়া দারুস সুন্নাহ কওমি মাদরাসার শিক্ষার্থী।

ভালুকা উপজেলার জামিয়া ইসলামীয়া দারুস সুন্নাহ কওমি মাদরাসার প্রতিষ্ঠাতা হাতেম খান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকায় নেওয়ার পথে ফজলু নামে আরও এক শিক্ষার্থী মারা গেছেন। তবে তার নাম ছাড়া অন্য কিছু জানা নেই। পরে আরও বিস্তারিত জানানো হবে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, ভালুকায় সড়ক দুর্ঘটনায় হাসপাতালে মোট ১৩ জন ভর্তি হয়েছিলেন। এর মাঝে সানাউল্লাহ সজল নামে একজন মারা যান। বাকি ১২ জনের মাঝে ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে হাসপাতালে ৭ জন চিকিৎসাধীন আছেন। ঢাকায় নেওয়ার পথে আরও একজন মারা গেছেন বলে শুনেছি।

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ভালুকা জামিয়া ইসলামীয়া দারুস সুন্নাহ কওমি মাদরাসার ৩০ জন ছাত্র-শিক্ষক টঙ্গীর বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে যান। মোনাজাত থেকে সবাই একটি ট্রাকে করে মাদরাসায় ফিরছিলেন। রাত সাড়ে ১১টার দিকে ঢালিবাড়ী মোড় ইউটার্নের কাছাকাছি আসতেই ট্রাকের সামনে থানা একটি কাভার্ডভ্যানকে ইউটার্ন নিতে দেখে তাৎক্ষণিক ব্রেক করেন ট্রাকচালক। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। ট্রাকে থাকা সবাই আহত হন ও নাইম আকন্দ নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়।

এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান ওসি আতাউর রহমান।

NA 3