‘আমরা জানি কীভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে হয়’ : ‌আল-জাজিরাকে মোমেন - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘আমরা জানি কীভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে হয়’ : ‌আল-জাজিরাকে মোমেন

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ২৪, ২০২৩ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, ‘একটি বৈশ্বিক শক্তি হিসেবে তারা (আমেরিকা) অবশ্যই অন্যদের ওপর ক্ষমতা প্রয়োগ করতে পারে, তবে আমরা মাথা ঘামাই না; কারণ আমরা জানি কীভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে হয়। বাংলাদেশের বর্তমান সরকার অবাধ এবং সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে সক্ষম।’

শনিবার (২৩ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যেমন গণতান্ত্রিক দেশ, তেমনি আমরাও।

আবদুল মোমেন বলেন, তার দল আওয়ামী লীগের নেতাকর্মীরা মার্কিন ভিসা নিষেধাজ্ঞা নিয়ে চিন্তিত নয়। কারণ তাদের বেশিরভাগ উন্নয়নশীল এই দেশেই থাকতে চায়।

এর আগে গত বৃহস্পতিবার ‘বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত’ কিছু ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে ‘আইনি বাধ্যবাধকতার কারণে’ ভিসা নিষেধাজ্ঞা দেওয়া ব্যক্তিদের নাম প্রকাশ করেনি মার্কিন পররাষ্ট্র দপ্তর।