আন্দোলনকারীদের জন্য গণভবনের দরজা খোলা: প্রধানমন্ত্রী - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আন্দোলনকারীদের জন্য গণভবনের দরজা খোলা: প্রধানমন্ত্রী

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ৩, ২০২৪ ১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

কোটা সংস্কার আন্দোলনকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণভবনের দরজা সব সময় খোলা। আর কোনো সংঘাত চাই না। তাদের সঙ্গে আলোচনায় বসতে চাই। তাদের কথা শুনতে চাই।

আজ শনিবার (৩ আগস্ট) দুপুরে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘গণভবনের দরজা শিক্ষার্থীদের জন্য সব সময় খোলা। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। সব বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা হতে পারে। আমি আর সংঘাত চাই না।’

এ সময় বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিল ঘোষণা করেন সরকারপ্রধান।

সেই সঙ্গে আটক সকল সাধারণ ছাত্রদের মুক্ত করে দেওয়ার নির্দেশও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে চলমান পরিস্থিতির মধ্যে শনিবার বেলা ১১টার দিকে পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে বৈঠকে বসেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এই এই বৈঠকের বিষয় নিশ্চিত করেছে।

রোববার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় গণভবনে সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রীর।