আগামী বছর বাংলাদেশ থেকে কতজন হজে যেতে পারবেন, জানালেন ধর্মসচিব - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আগামী বছর বাংলাদেশ থেকে কতজন হজে যেতে পারবেন, জানালেন ধর্মসচিব

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ৩, ২০২৩ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

আগামী ২০২৪ সালে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯১ জন হজযাত্রী হজে যেতে পারবেন বলে জানিয়েছেন ধর্মসচিব মু আ হামিদ জমাদ্দার।

বৃহস্পতিবার (৩ আগস্ট) শাহজালাল বিমানবন্দরে ২০২৩ সালের হজ কার্যক্রমের সমাপনি অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

সচিব জানান, আগামী নভেম্বরেই হজ প্যাকেজ ঘোষণা করা হবে।

বুধবার (২ আগস্ট) মন্ত্রণালয়ে ২০২৪ সালের হজ অনুষ্ঠান বিষয়ে প্রাক-প্রস্তুতি সভায় তিনি জানান, ২০২৪ সালের হজযাত্রী নিবন্ধন ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে। ২০২৪ সালের ১ মার্চ থেকে শুরু হবে হজ ভিসা ইস্যুকরণ। সৌদি ই-হজ সিস্টেমে ২৯ এপ্রিল বন্ধ হবে এ প্রক্রিয়া। আর ৯ মে থেকে শুরু হবে হজ ফ্লাইট।

এদিকে এবছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৬৪টি ফিরতি ফ্লাইট পরিচালনা করেছে বলে জানিয়েছেন ধর্মসচিব। বিমান মোট যাত্রী পরিবহন করেছে ৬১ হাজার ১৬৮ জন।