আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৯ জন ট্রাইব্যুনালে - জনবার্তা
ঢাকা, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৯ জন ট্রাইব্যুনালে

জনবার্তা প্রতিবেদন
এপ্রিল ২০, ২০২৫ ১২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগে গ্রেফতার সাবেক ১২ মন্ত্রী-প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টাসহ ১৯ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (২০ এপ্রিল) সকাল ১০টার পর কয়েকটি প্রিজনভ্যানে করে তাদের একে একে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

হাজির হওয়া আসামিরা হলেন— বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী দীপু মনি, শাহজাহান খান, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, সংসদ সদস্য সোলাইমান সেলিম, পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম, গোলাম দস্তগীর গাজী, কামরুল ইসলাম, আমীর হোসেন আমু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, ফারুক খান, আনিসুল হক, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সালমান এফ রহমান এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান।