আইএমএফের ঋণের প্রথম কিস্তির ৪৭ কোটি ডলার পেলো বাংলাদেশ - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আইএমএফের ঋণের প্রথম কিস্তির ৪৭ কোটি ডলার পেলো বাংলাদেশ

জনবার্তা প্রতিনিধি
ফেব্রুয়ারি ২, ২০২৩ ১১:০৯ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের প্রথম কিস্তির ৪৭ কোটি ৬২ লাখ ডলার ডলার পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের যে অ্যাকাউন্ট রয়েছে, আইএমএফ‘র ঋণের প্রথম কিস্তির ৪৭ কোটি ৬২ লাখ ডলার জমা হয়েছে।’

সিডিউল অনুযায়ী দ্বিতীয় কিস্তি ও পর্যায়ক্রমে বাকি অর্থ আসবে বলে জানান তিনি।

২ দশমিক ২ শতাংশ সুদে নেওয়া এই ঋণ আসবে সাত কিস্তিতে। শেষ কিস্তি আসবে ২০২৬ সালে।