অবৈধ অস্ত্র উদ্ধারে বুধবার থেকে যৌথ অভিযান - জনবার্তা
ঢাকা, , |

অবৈধ অস্ত্র উদ্ধারে বুধবার থেকে যৌথ অভিযান

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ১, ২০২৪ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!

আগামী বুধবার (৪ সেপ্টেম্বর) থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান চালানো হবে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল আহমেদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এতে বলা হয়েছে, আগামী ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে।