অবৈধ অনুপ্রবেশকারী দুই ভারতীয় আটক - জনবার্তা
ঢাকা, , |

অবৈধ অনুপ্রবেশকারী দুই ভারতীয় আটক

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ১৯, ২০২৪ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকালে ২ ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার আলীনগর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বর্ডার গার্ড।

শনিবার (১৯অক্টোবর) সকালে তাদেরকে কুলাউড়া থানায় হস্তান্তর করে বিজিবি।

৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এবিএম শাহরিয়ার সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক হলেন- ভারতের উনুকোটি জেলার ইরানি থানার অধিবাসী আব্দুল জলিল (৪৫) ও আব্দুল আহাদ (৩৯)।

৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে আলীনগর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করেন জলিল ও আহাদ। এ সময় তাদের কাছে আলীনগর বিজিবির সদস্যরা কাগজপত্র দেখতে চাইলে তারা দুজনই বাংলাদেশে প্রবেশের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। পরে তাদের আটক করে শনিবার সকালে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়।