শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার আগামীকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত আটটার দিকে শপথ নিতে পারেন বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার উজ জামান।
আজ বুধবার (০৭ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন তিনি।
ওয়াকার উজ জামান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে ড. ইউনূস আগামীকাল বৃহস্পতিবার দায়িত্ব নেবেন। তিনি দুপুরে এসে পৌঁছাবেন, আমি তাকে রিসিভ করবো। আগামীকাল বিকেলে বা রাত ৮টা নাগাদ শপথ গ্রহণ হতে পারে।
অন্তর্বর্তীকালীন সরকারের আপাতত ১৫ জন সদস্য থাকতে পারে বলে তিনি আভাস দেন। দেশে পুলিশের যে অনুপস্থিতি রয়েছে, খুব তাড়াতাড়ি সেই সমস্যার সমাধান হবে বলে তিনি মনে করেন।
