সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার)। ৫টি ভিন্ন পদে ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৪ ফেব্রুয়ারি।
প্রতিষ্ঠানের নাম: জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার)
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: ঢাকা (সাভার, নয়ারহাট)
আবেদনপত্র সংগ্রহ: আগ্রহীরা www.niter.edu.bd এর মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন
আবেদনের ঠিকানা: সহ পরিচালক, নিটার, নয়ারহাট, সাভার, ঢাকা-১৩৫০
আবেদন ফি: ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিচার্জ (নিটার) এর অনুকূলে ৫০০ টাকা পে-অর্ডার করতে হবে।
আবেদনের সময়সীমা: ৪ ফেব্রুয়ারি, ২০২৪
